পটুয়াখালীর যৌনপল্লি থেকে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর যৌনপল্লি থেকে এক কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীর ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে গত বৃহস্পতিবার উদ্ধার করে। এ সময় ওই কিশোরীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়।পটুয়াখালী সদর থানা সূত্রে জানা গেছে, কিশোরীটির বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি নারী পাচারকারীচক্র তাকে ১০-১২ দিন আগে পটুয়াখালী নিয়ে আসে। পরে তাকে যৌনপল্লির ফাতিমা নামের এক সর্দারনীর কাছে বিক্রি করে দেওয়া হয়। ১০-১২ দিন আটকে রেখে তার ওপর চালানো হয় নির্যাতন। কিশোরী কয়েক দিন আগে মুঠোফোনে বিষয়টি তার ভাইকে জানায়। তার ভাই পটুয়াখালী এসে এক আইনজীবীকে জানান। ওই আইনজীবীর কাছ থেকে জানতে পেরে পুলিশ কিশোরীকে উদ্ধার করে।