পটুয়াখালীর সেই অগ্নিদগ্ধ দম্পতি মারা গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার অগ্নিদগ্ধ দম্পতি গত বৃহস্পতি ও শুক্রবার ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।অগ্নিদগ্ধ মামুন মৃধা (৩৪) বৃহস্পতিবার ও তাঁর স্ত্রী শিউলী বেগম (৩০) শুক্রবার ঢাকার সিটি হাসপাতালে মারা যান। তাঁদের মেয়ে আফসিনা (৪) সেখানে চিকিৎসাধীন আছে।জানা গেছে, গত বছরের ২৫ ডিসেম্বর দুপুর ১২টার দিকে পুরান বাজারের বাসায় সুমী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তাঁর শরীরে আগুন ধরে যায়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে মামুনও অগ্নিদগ্ধ হন। এ সময় মায়ের কাছে ছুটে এলে আফসিনাও দগ্ধ হয়। এ নিয়ে গত বছরের ২৬ ডিসেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।