পটুয়াখালীর সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ১৮ ও ১৯ মার্চের হরতাল পটুয়াখালী জেলায় প্রত্যাহারের ঘটনায় জড়িত থাকায় জেলা বিএনপির নেতা ও জোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন মৃধাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক মো. আবদুল লতিফ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করেন।ওই চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক শাহাদাৎ হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে ১৮ মার্চ তাঁকে কারণ দর্শানোর চিঠি দিয়েছিল বিএনপি।শাহাদাৎ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আসলে এখন পর্যন্ত আমি কারণ দর্শানো বা বহিষ্কারের কোনো চিঠিই হাতে পাইনি, এ ব্যাপারে আমি কিছুই জানি না।’তবে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়া জানান, তাঁরা বহিষ্কারের চিঠি পেয়েছেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পটুয়াখালী আগমন উপলক্ষে জেলা ১৮-দলীয় জোট স্থানীয়ভাবে সেখানে হরতাল প্রত্যাহার করে। ১৭ মার্চ শাহাদাৎ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার সর্বত্র হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ১৯ মার্চ পটুয়াখালী সফর করেন।