পড়াশোনার দায়িত্ব নিলেন ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকপ্রতিবন্ধী ফাইমা আক্তারের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা নারী ফোরামের সভাপতি নাসরিন জাহান। সিলেটের কোম্পানীগঞ্জের ডাকাতির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ফাইমা।
গত সোমবার প্রথম আলোয় ‘তার প্রতি শুভকামনা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে গতকাল মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জের পূর্ণাছগ্রাম উচ্চবিদ্যালয়ে ‘শিক্ষার কোনো বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় ফাইমার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। এ অনুষ্ঠানে নাসরিন জাহান মেয়েটির পড়াশোনার সব দায়িত্ব নিয়ে তার বাবাকে একটি রিকশা কিনে দেবেন বলে ঘোষণা দেন। যোগাযোগ করলে প্রথম আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ভাইস চেয়ারম্যান।