পণ দিয়ে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মনপুরা উপজেলার রাম নেওয়াজ ঘাটের হাফেজ মাঝির মাছ ধরা একটি ট্রলার ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে জলদস্যু কৃষ্ণ-আলাউদ্দিন বাহিনী ট্রলারটি ছিনতাই করে নিয়ে যায়। পরে বিকাশে (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) টাকা পাঠালে বেলা ১১টার দিকে তারা ট্রলারটি ছেড়ে দেয়। রাম নেওয়াজ ঘাটের মৎস্য আড়তদারেরা জানান, গত রোববার থেকে গতকাল পর্যন্ত লতিফ মাঝি, হালিম মাঝি, মোক্তার মাঝি, গিসু মাঝিসহ ছয়টি ট্রলার দস্যুরা ধরে নিয়ে যায়। এরপর তারা ট্রলারপ্রতি ৩০ হাজার টাকা করে মুক্তিপণ আদায় করেছে। তবে মনপুরা থানার ওসি শাহিন খান ও দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা লে. হাসানুর রহমান বলেন, জেলে ও মৎস্য আড়তদারেরা তাঁদের কাছে ট্রলার ডাকাতির খবর গোপন রেখেছে। তবে তাঁরা অভিযান চালাচ্ছেন।