পণ্ডিত বিজন চৌধুরীর স্মরণানুষ্ঠান ১৯ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত বিজন কুমার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে ‘পণ্ডিত বিজন কুমার স্মৃতি পরিষদ’। ১৯ সেপ্টেম্বর ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠান শুরু হবে। এতে থাকছে আলোচনা সভা ও শাস্ত্রীয় সংগীত। অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। সভাপতিত্ব করবেন বাংলাদেশ বেতারের তবলাশিল্পী কিরণময় চৌধুরী। প্রধান অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে থাকবেন বাঁশিবাদক উস্তাদ আজিজুল ইসলাম।
প্রয়াত শিল্পী বিজন কুমার চৌধুরীর স্মৃতিচারণার পাশাপাশি অনুষ্ঠানে প্রামাণ্য চিত্র সাথ সঙ্গত প্রদর্শিত হবে। এ ছাড়া থাকছে তবলা লহড়া ও শাস্ত্রীয় সংগীত। বিজ্ঞপ্তি।