পণ্ডিত রামকানাই দাশ স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট লেখক তপোধীর ভট্টাচার্য বলেছেন, পণ্ডিত রামকানাই দাশ ছিলেন শুদ্ধসংগীতের এক আশ্চর্য প্রদীপ। খেয়াল ও লোকগানে তিনি বিশিষ্টতা অর্জন করেছিলেন। দেশ-সমাজ-রাষ্ট্র পেরিয়ে পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী অঞ্চলে তাঁর সুরের জাদু ছড়িয়ে পড়েছিল। তাঁর মতো গুণী সংগীতপ্রতিভার মৃত্যু সত্যিই বাংলা গানের জন্য এক বিরাট ধাক্কা।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পণ্ডিত রামকানাই দাশ স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তপোধীর ভট্টাচার্য এসব কথা বলেছেন। ১০১ সদস্যবিশিষ্ট ‘পণ্ডিত রামকানাই দাশ নাগরিক শোকসভা কমিটি’র আয়োজনে এ সভায় সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।
রামকানাই দাশের সুরারোপিত ও লেখা গান পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও সংগীত পরিষদ সিলেটের শিল্পীরা।