পণ্য খালাসের জন্য লাইটার জাহাজ বরাদ্দ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য গতকাল সোমবার লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তারা বলেন, লবণবোঝাই দুটি লাইটার জাহাজ থেকে তিন মাসেও লবণ খালাসের অনুমতি না দেওয়ার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তিন মাস ধরে লবণবোঝাই দুটি লাইটার জাহাজ কর্ণফুলীতে ভাসছে। দ্রুত খালাস না করায় জাহাজ দুটির ক্ষতি হচ্ছে। জাহাজ দুটি খালি করে দেওয়ার জন্য আমরা কাস্টমস কমিশনারের কাছে আবেদন করেছি। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় নতুন করে লাইটার জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি।’
তবে কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান প্রথম আলোকে জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এসব লবণ আমদানি করা হয়েছে। আইন অনুযায়ী, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে যেকোনো সময় এসব লবণ খালাসের সুযোগ আছে। এরপরও বন্দরের জিম্মায় রাখার জন্য আমদানিকারককে বলা হয়েছে।’