পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার থেকে পণ্য পরিবহনে লাগাতার ধর্মঘট প্রত্যাহার করেছে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ।গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকের পর পণ্য পরিবহন মালিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে মহাসড়কে পুলিশি হয়রানি ও গাড়ি ডাকাতি বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করে ধর্মঘট ডেকেছিলেন পরিবহন মালিকেরা।পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদের সমন্বয়কারী দোলন কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, বৈঠকে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ পাঁচ দফা দাবির মধ্যে কিছু দাবি মেনে নিয়েছেন। বাকি দাবিও মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।