প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এই মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল প্রমুখ। মেলা ৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।