পণ্য সরবরাহের বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র বিক্রি বন্ধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল, ডাল, চাল, সরবরাহে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে দরপত্র আহ্বান করে প্রকাশ্যে দরপত্র বিক্রি বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সরবরাহকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কিনতে পারেনি।তবে পুলিশ কমিশনার এস এম মনির উজ্জামান বলেন, প্রকাশ্যে দরপত্র বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে ১৫টির বেশি দরপত্র বিক্রি হয়েছে। অভিযোগকারীরা দরপত্র কিনতেই আসেননি। কোনো ঠিকাদার দরপত্র না পেলে রাতে তাঁর কার্যালয়ে যোগাযোগ করতে বলেন।পুলিশ কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই একটি ইংরেজি জাতীয় দৈনিকে রাজশাহী মহানগর পুলিশ সদর দপ্তর থেকে ২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের জন্য মসুর ডাল, সয়াবিন তেল, পোলাও চাল, জ্বালানি কাঠ ক্রয় এবং চাল, গম ও চিনি পরিবহন, লোড-আনলোড কুলি, মাঝারি চট ও প্লাস্টিকের বস্তার নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত দরপত্র কেনার শেষ সময় ছিল। মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের পুলিশ রেশন স্টোর থেকে দরপত্র পাওয়া যাবে বলে জানানো হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো গত সোমবার থেকে পর পর চার দিন দরপত্র কিনতে গিয়ে ওই কার্যালয় বন্ধ পায়।মেসার্স রায় ট্রেডার্সের প্রতিনিধি নির্মলেন্দু সরকার অভিযোগ করেন, গত সোমবার গিয়ে রেশন স্টোর বন্ধ পেয়ে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে দেখা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে অফিস সহকারী ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন। ইদ্রিসকে ফোনে না পেয়ে তিনি পুলিশের উপকমিশনার (সদর) শাহ আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদের সঙ্গে দেখা করেন। তিনি তাঁকে অপেক্ষা করতে বলে মহানগর পুলিশ কমিশনারের কাছে যান। ফিরে এসে ধমক দিয়ে বলেন, ‘আপনাকে দরপত্র দেওয়া হবে না। প্রতিষ্ঠানের মালিককে পাঠান।’অমলেন্দু দাবি করেন, সোমবার থেকে গতকাল পর্যন্ত তিনি রেশন স্টোর খোলা পাননি। গতকাল তিনি পুলিশ কমিশনার মনির উজ্জামানকে ফোন করলে তিনি বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।মেসার্স রায় ট্রেডার্সের মালিক অশোক রায় বলেন, গত কোয়ার্টারেও পুলিশ কমিশনার কার্যালয় প্রকাশ্যে দরপত্র বিক্রি না করে সমঝোতার মাধ্যমে ৮০ টাকা কেজির ডাল ১৪৪ টাকা দরে কিনেছে।