প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক শ্রমিকদের অসৌজন্য আচরণের প্রতিবাদে গত রোববার সারা দিন ভারী পণ্য এবং গতকাল সোমবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ আছে। বন্দর ইয়ার্ড ও রাস্তায় পাথর, সিমেন্টসহ রপ্তানির বিভিন্ন পণ্যবোঝাই প্রায় ৩০০টি ট্রাক আটকে আছে।আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক হামিদুর রহমান বলেন, বন্দরটি রপ্তানিমুখী। রপ্তানি থেকে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার সমমান বৈদেশিক মুদ্রা আয় হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, বন্দরের অচলাবস্থার জন্য জেলার ট্রাক শ্রমিকেরা দায়ী। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক সমিতির সভাপতি স্বপন সরকারের দাবি, ব্যবসায়ীরাই শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আবার তাঁরাই এখন শ্রমিকদের না খাইয়ে মারতে চাইছেন।