পণ্যের গায়ে মূল্য না থাকায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বুধবার রাজধানীর রামপুরা বাজারে অভিযান চালিয়ে জরিমানা করেছে। অভিযান সূত্রে জানা গেছে, অভিযান দলটি রামপুরা বাজারের স্বপ্ন ডিপার্টমেন্ট স্টোর, মৌরি হার্ডওয়্যার এন্টারপ্রাইজ, রাজভোগ ভিআইপি সুইটস ও আমেরিকান অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোরে ঢোকে। সেখানকার ডিলাক্স বিস্কুট, ডোভ লোশন, মেরিডিয়ান সস, গ্লুই ট্র্যাপস, ওমেক্স র‌্যাট ট্র্যাপ, টিফানি জুস, শনপাঁপড়ি, মিষ্টি, ড্যানিস ও স্টারশিপ কনডেন্স মিল্ক ও ট্যাংয়ের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। এই অপরাধে প্রতিষ্ঠানগুলোকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।