পণ্যের দাম ক্রয়সীমায় আনার আহ্বান সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। তিনি বলেন, দেশে বাজেট ঘোষণা মানে দ্রব্যমূল্য আরেক দফা বাড়ানো। সরকার ব্যবসায়ীদের ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের যে ঘোষণা দিয়েছে, এর কারণে জনগণকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ঢাকা কমিটির সমাবেশে সৈয়দ আবু জাফর এসব কথা বলেন। সমাবেশে অন্য বক্তারা বলেন, প্রতিবছর রমজানের সময় কিছু অসাধু ব্যবসায়ী ও টাউট সরকারি কর্মকর্তাদের যোগসাজশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায়। বিজ্ঞপ্তি|