পণ্যের মান নিয়ন্ত্রণ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে কনজু৵মার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ক্যাব। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়সার। সভায় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার স্বীকার হচ্ছে। হোটেল-রেস্তোরাঁয় পচা-বাসি খাবার পরিবেশন, অপরিচ্ছন্ন স্থানে খাবার তৈরি করা এবং বাজারজাত করা হচ্ছে। পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ হচ্ছে না।