প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ের অবস্থান বর্তমানে ক্যানবেরা শহরতলি ও’মালেতে। সেখান থেকে ইয়ারালুমলায় কার্যালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিপত্তি বাধিয়েছে কিছু পতঙ্গ। রাজধানী কর্তৃপক্ষের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়ারালুমলার টুরানা স্ট্রিটসহ এর আশপাশের ৩ হাজার ৭৬০ বর্গমিটার এলাকাজুড়ে গোল্ডেন সান মথের (সোনালি সূর্য পতঙ্গ) বাস। হাইকমিশনের কার্যালয় ওই এলাকায় সরিয়ে নেওয়ার জন্য নির্মাণকাজ করতে গেলে এই বিপন্ন পতঙ্গগুলো আরও ঝুঁকির মুখে পড়বে। কাজেই এ বিষয়ে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনের আওতায় অনুমোদন নিতে হবে। ক্যানবেরা টাইমস