পতাকা অবমাননার দায়ে চারজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোক দিবসে জাতীয় পতাকা অবমাননার দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে চারটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, শোক দিবসে কুমারখালী শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানমালিকেরা জাতীয় পতাকা উত্তোলন করেন। শহর ঘুরে দেখা গেছে অনেকে সঠিকভাবে ও সঠিক মাপে জাতীয় পতাকা টাঙাননি। এ রকম চারটি দোকানের মালিককে জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের আইনে এক হাজার ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
জাহাঙ্গীর আলম আরও বলেন, সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন হবে।