পতাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও টানা তিন দিনের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে।দেখা গেছে, গতকাল বেলা ১১টায় শহরের সিটি কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সৈকত উচ্চবালিকা বিদ্যালয়, কক্সবাজার কেজি স্কুল, বিমানবন্দর উচ্চবিদ্যালয়, প্রিপারেটরি উচ্চবিদ্যালয়সহ অর্ধশতাধিক স্কুল-কলেজে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন ও বিক্ষোভ সমাবেশ করেছে।