পতাকা উড়ছে রাত-দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত একুশে ফেব্রুয়ারির দিন সকালে জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়। এর পর থেকে উড়ছে। রোদে পুড়ে পতাকাটি এখন ফ্যাকাসে হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টিতে ভিজে নরম হয়ে অনেকাংশ ছিঁড়েও গেছে। এর পরও এটি নামানো হচ্ছে না।কাজটি করছেন পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের (ইউপি) কাশিপুর বাজারে অবস্থিত বঙ্গবন্ধু সঞ্চৃতি সংসদের সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। সরেজমিনে দেখা গেছে, স্মৃতি সংসদ কার্যালয়ের সামনে পতাকাটি উড়ছে। বঙ্গবন্ধু সঞ্চৃতি সংসদ কার্যালয়-সংলগ্ন একটি দোকানের মালিক শফিকুল ইসলাম বলেন, আইয়ুব মোল্লা গত একুশে ফেব্রুয়ারির দিন জাতীয় পতাকাটি উত্তোলন করেন। এরপর আর নামাননি। আইয়ুব মোল্লা বলেন, একুশে ফেব্রুয়ারির দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হলে পতাকাটি বাতাসে ছিঁড়ে যায়। এ কারণে আর নামানো হয়নি।বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মঞ্জুরুল আলম হাওলাদার বলেন, তিনি বিষয়টি জানেন না। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ জানান, কোনো অবস্থাতেই রাতের বেলা জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না। এটা কেউ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।