প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে নারী-শিশু পাচার রোধ এবং অনুপ্রবেশ, মাদক চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮৪ মেইন পিলারের ৪৮ নম্বর সাব পিলারের কামাল গেটের পাশে এ বৈঠক হয়। এতে বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার এবং ভারতের পতিরাম ৯৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রাজেন সুধ নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।