পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারত সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের ওপারে বিডিআর ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়। গতকাল দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের কাছে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লা-আল-মামুন। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন পতিরাম-৫৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অফিসার রাজ কুমার।