পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর স্থলবন্দর সড়ক উন্নয়নকাজ শুরু করার লক্ষ্যে উপজেলার শরীফপুর সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর একটায় শরীফপুর বিডিআর ক্যাম্পে এ বৈঠক হয়। বিএসএফের আপত্তির মুখে ১৫ আগস্ট থেকে বন্দরের সড়ক উন্নয়নকাজ বন্ধ রয়েছে। বৈঠক শেষে বিডিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফ আপত্তি প্রত্যাহার করবে।