পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে অবৈধপথে গরু আনা বন্ধ করতে এবং দুই দেশের গরুর রাখালদের অবৈধ যাতায়াত রুখতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সাতক্ষীরার ভোমরা ও পদ্মশাখরা সীমান্তের জিরো পয়েন্টে কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভোমরা বিডিআর ক্যাম্পের সুবেদার মুনসুর হেলাল পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।