পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার রুদ্রপুর সীমান্তের ওপারে ভারতের তেঁতুলবাড়িয়ায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে গুলিবর্ষণ ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয় গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত ওই পতাকা বৈঠকে আলোচিত হয়। সাত সদস্যবিশিষ্ট বিজিবি দলের নেতৃত্ব দেন চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ হোসেন ও নায়েব সুবেদার শাহাবুদ্দিন। বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তেঁতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ভারুসু বিশ্বাস।