পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যা, ট্রেনে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ নিয়ে আলোচনা হয়। হিলির সিপি ক্যাম্পে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হয়। বিজিবি সূত্র জানায়, বিজিবির পক্ষে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জয়পুহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর খবির সরকার। বিএসএফের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক জে এস বিনজি।