পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া সীমান্তে গত শুক্রবার বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সীমান্তের ৯০২ নম্বর মেইন পিলারের পাশে একটি মাঠে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও কোচবিহারের ২১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে এ বৈঠক হয়। বাংলাদেশের পাঁচ সদস্য দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান ও ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার দেবিন্দার সিং। গত বুধবার জমিতে কাজ করার সময় বাংলাদেশের কৃষক জহিরুল ইসলাম (৩০) বিএসএফের বড়মরিচা ক্যাম্পের টহল দলের গুলিতে আহত হন। বৈঠকে এ বিষয়ে বিজিবি জোরালো প্রতিবাদ জানায়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি|