পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী সীমান্তে ভারতের ভেতরে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের কর্মকর্তারা পতাকা বৈঠক ও যৌথ নদী এলাকা পরিদর্শন করেছেন। ৪৩ বিজিবির পরিচালক জাহিদ হাসান জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বৈঠক হয়। বৈঠকে উভয় দেশের সীমান্তে শূন্যরেখা বরাবর প্রবহমান মহানন্দা ও পুনর্ভবা নদীর তীর সংরক্ষণ কার্যক্রম, বাংলাদেশের পাশের শূন্যরেখা থেকে ১৫০ গজের ভেতরে কাঁচা রাস্তা পাকাকরণ এবং উভয় দেশের সীমান্ত পরিস্থিতি ও মাদকদ্রব্য পাচার রোধ করা নিয়ে আলোচনা করা হয়।