পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সীমান্তের ৮০২ নম্বর মূল পিলারের কাছে বাংলাদেশের ভেতরে বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। বৈঠকে রংপুর সেক্টরের উপমহাপরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।