পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক নম্বর ব্যাটালিয়নের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার নম্বর ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশের বকচর পোস্টের কাছে ভারতের অভ্যন্তরে আটরশিয়া ক্যাম্প এলাকায় এ বৈঠক হয়। বিজিবির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সোহেল উদ্দিন পাঠান এবং বিএসএফের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট স্মরণ দেব। সোহেল উদ্দিন পাঠান বলেন, সীমান্তে গুলিবর্ষণ না করা, চোরাচালান ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়।