পতাকা বৈঠকে গৃহবধূর জবানবন্দি নিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু ও তাঁর স্ত্রীকে ধর্ষণের ঘটনা তদন্তের জন্য বিডিআর ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইমিগ্রেশন কার্যালয়ের কাছে সীমান্তের জিরো পয়েন্টে এ পতাকা বৈঠক হয়। এ সময় ধর্ষণের শিকার ওই গৃহবধূর জবানবন্দি নেন তদন্ত কর্মকর্তারা।বিডিআর সূত্রে জানা গেছে, ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পথে গত ২৩ মে ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙা জেলেপাড়ায় বাংলাদেশি এক গৃহবধূকে ধর্ষণ করে বিএসএফের সদস্যরা। এ সময় বাধা দেওয়ায় বিএসএফের সদস্যরা ওই গৃহবধূর স্বামী রবীন্দ্রনাথ মণ্ডলকে হত্যা করেন। এ ঘটনার পরদিন ধর্ষিত গৃহবধূ সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। ওই ঘটনা তদন্তে ধর্ষিতার জবানবন্দি নেওয়ার জন্য গতকালের পতাকা বৈঠকের আয়োজন করা হয়।