প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা মিছিল করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা গতকাল এই মিছিল করেন। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তারা বলেন, আমরা তিস্তা চুক্তি, ফারাক্কা চুক্তির ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয় দেখেছি। তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি সুন্দরবনকেও ধ্বংস করুক, এটা আমরা চাই না। সুন্দরবন বাঁচাতে সবাইকে একযোগে রাজপথে নামার আহ্বান জানান বক্তারা। তমাশ্রী দাশের সঞ্চালনায় সমাবেশে রুপোশ বিন আবদুস সালাম, আবদুল মজিদ, দেলোয়ার সবুজ প্রমুখ বক্তব্য দেন। রাজশাহী প্রতিনিধি