পতাকার পাইপ ভেঙে পড়ে ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগে জাতীয় পতাকা ওড়ানোর পাইপ ভেঙে পড়ে মাসুদ রানা (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। এ ঘটনায় আরেক স্কুলছাত্র আহত হয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার রাতে সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই দুর্ঘটনা ঘটে। মাসুদ সেনবাগ এম এম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।