পতাকার সমঞ্চানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দিবসগুলোতে সারা দেশে সরকারি-বেসরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও পতাকার আকার, আয়তন, রং এবং সময় নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য গতকাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ এবং পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহেদ। প্রধান অতিথির বক্তব্যে ওই সংগঠনের চেয়ারম্যান ভূপেন্দ্র ভৌমিক বলেন, ‘লাখো মানুষের জীবন ও ইজ্জতের বিনিময়ে স্বাধীন দেশের পতাকা পেয়েছি। কিন্তু আমরা পতাকা ওড়ানোর বেলায় অনেকেই ভুল করে ওই পতাকার সমঞ্চান ক্ষুণ্ন করছি। আগামী দিনে যাতে মহান পতাকার যথাযথ সমঞ্চান দিতে সবাই অবগত হই, এ জন্য এই আয়োজন।’ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আয়োজক সংগঠনের মহাসচিব শেখ জাহাঙ্গীর আলম, গণতন্ত্রী পার্টি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধীর ভৌমিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান প্রমুখ।