পতিত জমিতে ঔষধি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শু ক্র বা রে র বিশেষ প্রতিবেদন এখানকার ঔষধি গাছ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। তাদের অনুসরণ করে অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়েছে ঔষধি গাছের চাষকোনো আবাদি জমি লাগে না। পতিত জায়গা, সড়কের দুই ধারে ও বাড়ির আনাচ-কানাচে বাণিজ্যিকভাবে ঔষধি গাছ বাসকের চাষ হচ্ছে। বাসক ছাড়াও অর্শ্বগন্ধা, শতমূল, কালোমেঘ চাষ করে গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মানুষ এখন স্বাবলম্বী। এখানকার উত্পাদিত ঔষধি গাছ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। তাদের অনুসরণ করে জেলার আরও কয়েকটি উপজেলায় ছড়িয়ে পড়েছে ঔষধি গাছের চাষ।খোঁজ নিয়ে জানা গেছে, বছর চারেক আগে ভবানীপুর গ্রামের ৪০ জন দরিদ্র নারী-পুরুষ বাসক চাষ শুরু করেন। তাঁরা আধা কিলোমিটার সড়কের দুই ধার, ছয়টি পুকুরপার, বাড়ির আনাচ-কানাচে ও পতিত জায়গায় বাসকের চারা রোপণ করেন। এক বছর পর প্রথম পাতা সংগ্রহ শুরু হয়। নামমাত্র খরচ ও কম পরিশ্রমে পাতা উত্পাদিত হয়। বর্তমানে প্রতি কেজি শুকনো বাসক পাতা ৩২ টাকায় বিক্রি হচ্ছে।ভবানীপুর গ্রামের আবদুল কাফি (৫২) বলেন, ‘আমার কোনো জমি নেই। দিনমজুরের কাজ করে কোনোমতে সংসার চলে। ২০০৮ সালে ১০০ টাকা ব্যয় করে অন্যের পুকুরপার, জমির আইল ও সুপারির বাগানে ৩৫০টি বাসকের চারা লাগিয়েছি। এক বছরে বাসকপাতা বিক্রি থেকে তিন হাজার ও চারা বেচে ছয় হাজার টাকা আয় করেছি। এই আয় দিয়ে সংসারের ধার-দেনা মিটিয়েছি।’তিন মাস পরপর বাসকের কাঁচা পাতা সংগ্রহ ও গাছ পরিষ্কার করতে হয়। এরপর দুই-তিন ঘণ্টা বিরতি দিয়ে ছায়াযুক্ত স্থানে পাতা শুকাতে দিতে হয়। একটি প্রাপ্তবয়স্ক গাছ থেকে তিন মাস পরপর চার কেজি কাঁচা পাতা পাওয়া যায়, যা শুকিয়ে হয় এক কেজি।ভবানীপুরের আবু হানিফা (৪২) জানান, গত বছর ১২০ শতাংশ জমিতে অর্শ্বগন্ধা চাষ করেছেন তিনি। প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে। গত মাসে অর্শ্বগন্ধার মূল বিক্রি করে দুই লাখ ২৫ হাজার টাকা আয় হয়েছে তাঁর। তিনি আরও জানান, অর্শ্বগন্ধা চাষ ব্যয়বহুল এবং আবাদি জমিতে করতে হয়।কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি অর্শ্বগন্ধার শুকনো পাতা ৩০০ টাকা, শতমূল কাঁচা পাতা ১২ টাকা, কালোমেঘের শুকানো পাতা ৫০ টাকা, চৈ ১৮০ টাকা, তুলসীর পাতা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবর রহমান বলেন, ভবানীপুর গ্রামে ঔষধি গাছের চাষ দেখে আশপাশের আরও দশটি গ্রামের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ৩৫০টি পরিবার পুকুরপার, রাস্তার ধারে, পতিত জমিতে বাসকের চাষ করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি ওষুধ কোম্পানির আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক বলেন, ‘দেশের ওষুধ কোম্পানিগুলো উপাদান হিসেবে বিভিন্ন ঔষধি গাছ বিদেশ থেকে আমদানি করে। এ ক্ষেত্রে ভবানীপুর গ্রামের মতো আরও গ্রামে ঔষধি গাছের চাষ হলে বিদেশি মুদ্রা অর্জিত হবে।’উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, মঙ্গাকবলিত দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলতেই এই চাষ পদ্ধতি পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পলাশবাড়ী উপজেলার দুটি ও সুন্দরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ঔষধি গাছের চাষ হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিবছর দেশের ওষুধ কোম্পানিগুলো উপাদান হিসেবে কোটি কোটি টাকার ঔষধি গাছ বিদেশ থেকে আমদানি করছে। ব্যাপক হারে ঔষধি গাছের চাষ করলে দেশের চাহিদা মিটিয়েও বিদেশি মুদ্রা অর্জন সম্ভব হবে।সাদুল্যাপুর ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক বেলায়েত হোসেন বলেন, ‘এখানকার মাটি এসব ঔষধি গাছ চাষের উপযোগী।’