পতিসর পরিদর্শন করলেন সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে চলছে সাজসাজ রব। আগামী ২৫ বৈশাখ (৮ মে) পতিসরে কবির জন্মানুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদের উপস্থিত থাকার কথা। তাঁর আগমনকে কেন্দ্র করে গতকাল বুধবার পতিসর পরিদর্শনে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আসাদুজ্জামান নূর গতকাল বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে পতিসরে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহিম হোসেন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক আলতাফ হোসেন।
আসাদুজ্জামান নূর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন ও রাষ্ট্রপতির আগমন বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, ইউএনও মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।