পতিসরে হচ্ছে রবীন্দ্র সংগ্রহশালা
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে কবির স্মৃতিচিহ্ন নিয়ে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র সংগ্রহশালা হচ্ছে। পতিসরে কবির প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের সভাপতি রবীন্দ্রসঞ্চৃতি সংগ্রাহক ও গবেষক মতিউর রহমান সম্প্রতি ইনস্টিটিউশনে এই সংগ্রহশালা তৈরির কাজ শুরু করেছেন। তাঁর প্রচেষ্টায় এখানে সংরক্ষণ করা হচ্ছে রবীন্দ্র-যুগের মাটির ঘর, দেয়ালঘড়ি, কবিপুত্র ও পুত্রবধূর চিঠি ইত্যাদি।মতিউর রহমান বলেন, ‘নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থ দিয়ে কবি তাঁর ছেলের নামে রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন তৈরি করেছিলেন। দুই বাংলার রবীন্দ্র-গবেষকদের দীর্ঘদিনের দাবি ছিল কবির প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে একটি রবীন্দ্র সংগ্রহশালা করার, আমি সেই কাজটি শুরু করেছি।’রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত জমিদারি পরিচালনার কাজে অনেকবার আত্রাইয়ের পতিসরে এসেছেন।