পতেঙ্গা থেকে নিখোঁজ হন মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিঠুন কান্তি দাস
মিঠুন কান্তি দাস

মিঠুন কান্তি দাস (৩০) নামের এক যুবককে খুঁজছে তাঁর পরিবার। শুক্রবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে চট্টগ্রামের পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, ওই যুবকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। গত ১০ সেপ্টেম্বর পতেঙ্গায় খালায় বাসায় বেড়াতে যান তিনি। এরপর শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। মিঠুন মানসিক প্রতিবন্ধী বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। মিঠুনের খালাতো ভাই রুবেল দেব ওই জিডি করেন।

জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ মিঠুনের বাম পা ও বাম হাতে সমস্যা আছে। গায়ের রং ফরসা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট। ঘর থেকে বের হওয়ার সময় তাঁর পরনে নীল রঙের টি-শার্ট ও জিনসের প্যান্ট ছিল।

পতেঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) গাজী ফৌজুল আজিম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।