পতেঙ্গা সমুদ্রসৈকতে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে পতেঙ্গা সমুদ্রসৈকতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে নগর পুলিশ। ভ্রমণপিপাসুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ ব্যবস্থা নেওয়া হয়। পতেঙ্গ সমুদ্রসৈকতে এ লক্ষ্যে আজ শনিবার থেকে পাঁচ দিন পর্যন্ত প্রায় ১০০ পুলিশ নিয়োজিত থাকবে। পর্যটকদের নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দুটি পুলিশ সেবাকেন্দ্রও খোলা হয়েছে।পতেঙ্গা মূল সৈকত এবং নৌবাহিনী সৈকত এলাকায় এ সেবাকেন্দ্র দুটি বসানো হয়েছে। পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম আজ শনিবার এ কেন্দ্র দুটির উদ্বোধন করবেন।এ ছাড়া মূল সৈকতের যানবাহান পার্কিং, বেড়িবাঁধ ও সৈকতে তিন স্তরে পুলিশ পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন। ওসি বলেন, ‘আমাদের প্রায় ১০০ পুলিশ দুই সৈকতের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। যাতে পর্যটকদের নিরাপত্তার কোনো বিঘ্ন না হয়। এখানে কোনো ধরনের জুয়া কিংবা অসামাজিক কাজ যাতে না হয়, সে দিকে পুলিশ খেয়াল রাখবে। পাশাপাশি ১০ টাকার জিনিস যাতে ২০ টাকা ৩০ টাকা নিতে না পারে, তা-ও দেখবে পুলিশ।’