পতেঙ্গায় বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য আনা হয় পতেঙ্গা সমুদ্রসৈকতে। হিন্দুধর্মাবলম্বীরা ভালোবাসায় সিক্ত দেবী দুর্গাকে সমুদ্রে বিসর্জন দেন। ঢাকঢোলের তালে নেচেগেয়ে দুর্গতিনাশিনী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। দেবী আবার জগতের কল্যাণে ফিরে আসবেন, এই প্রার্থনার মধ্য দিয়ে শেষ হলো এ বছরের শারদীয় উৎসব। ছবিগুলো ৩০ সেপ্টেম্বর তোলা।

উৎসবমুখর পরিবেশে সমুদ্রতীরে আনা হয় দেবীকে।
উৎসবমুখর পরিবেশে সমুদ্রতীরে আনা হয় দেবীকে।
সমুদ্রে বিলীন হতে প্রস্তুত দেবী দুর্গতিনাশিনী।
সমুদ্রে বিলীন হতে প্রস্তুত দেবী দুর্গতিনাশিনী।
সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন দেবী ত্রিনেত্রা।
সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন দেবী ত্রিনেত্রা।
দেবী দুর্গার সঙ্গে বিদায় নিচ্ছে গণেশ ও লক্ষ্মী।
দেবী দুর্গার সঙ্গে বিদায় নিচ্ছে গণেশ ও লক্ষ্মী।
বিজয়া দশমীতে সমুদ্রসৈকতে অগণিত মানুষের সমাগম।
বিজয়া দশমীতে সমুদ্রসৈকতে অগণিত মানুষের সমাগম।