পত্নীতলায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার চকশিবরাম অনন্তপুর গ্রামের একটি ধানখেত থেকে হীরা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আফসার আলীর মেয়ে ও জয়পুরহাট সদর উপজেলার ছোট মাঝিপাড়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী। এ ঘটনায় আফসার আলী জামাতা রুস্তমের বিরুদ্ধে গতকাল রোববার হত্যা মামলা করেছেন।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে রুস্তম আলীর সঙ্গে হীরা বেগমের বিয়ে হয়। ৩ অক্টোবর রুস্তম তাঁর স্ত্রী হীরাকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। কিন্তু পরদিন সকালে তাঁদের আর ওই বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে আফসার মুঠোফোনে যোগাযোগ করলে রোস্তম আলী জানান, তাঁরা জয়পুরহাট চলে এসেছেন এবং ভালো আছেন। গতকাল রোববার ভোরে আফসার আলীদের বাড়ির পাশের একটি ধানখেতে গ্রামবাসী এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। আফসার আলী সেখানে গিয়ে তাঁর মেয়ের লাশ শনাক্ত করেন।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দাবি করেন, রোস্তমই যে তাঁর স্ত্রী হীরাকে হত্যা করেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। রুস্তমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।