পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিন ছিলেন সাতক্ষীরার রূপকার। তিনি তাঁর লেখনীর মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে গেছেন। স্বার্থান্বেষী মহল তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে।গতকাল রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহীদ স ম আলাউদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুভাষ চৌধুরী, আনিছুর রহিম প্রমুখ।১৯৯৬ সালের ১৯ জুন রাতে নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দিনকে গুলি করে হত্যা করে।