পত্রিকা কার্যালয়ের প্রহরীকে মারধর করলেন এসআই?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন গতকাল শনিবার সাপ্তাহিক পত্রিকাএকুশের কণ্ঠ-এর কার্যালয়ে ঢুকে এক নিরাপত্তা প্রহরীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসনাবাদ থেকে প্রকাশিতএকুশের কণ্ঠ পত্রিকার সম্পাদক আলম হোসেন বলেন, ‘এসআই আফজালের নেতৃত্বে ছয় পুলিশ সদস্য আমাদের কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা প্রহরী মনির হোসেন তাঁদের বাধা দেন। এ সময় তাঁরা মনিরকে মারধর করেন।’
মনির হোসেন বলেন, ‘গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই আফজালসহ ছয় পুলিশ সদস্য সাদাপোশাকে জোরপূর্বক আমাদের পত্রিকা কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় আমি তাঁদের বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা আমাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে আমাকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করেন। তবে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী এগিয়ে এলে তাঁরা আমাকে ছেড়ে চলে যান।’