পত্রিকাবাহী পিকআপ ভ্যান খাদে, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুঁইগড়ে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে একটি পত্রিকাবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন আহত হয়েছেন। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে সব পত্রিকা। এ কারণে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় গতকাল কোনো জাতীয় পত্রিকা বিলি হয়নি। পাঠকের কাছে পৌঁছেনি কোনো জাতীয় পত্রিকা। জানা গেছে, সব জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে একটি পিকআপ ভ্যান ভোরে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছিল। ফতুল্লার ভুঁইগড় এলাকায় এসে পিকআপ ভ্যানটির চাকা ফেটে যায় এবং ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নারায়ণগঞ্জের প্রবীণ পত্রিকা এজেন্ট আলমাছ মিয়ার দুই ছেলে হানিফ ও হাসানসহ সাতজন আহত হয়েছেন।