পত্রিকার নিউজপ্রিন্ট আমদানির রেয়াতি সুবিধা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র ও প্রকাশনা শিল্পে ব্যবহূত আমদানি করা নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান কর রেয়াতি সুবিধা প্রত্যাহার করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। এতে এ শ্রেণীর নিউজপ্রিন্টের আমদানি শুল্ক বাড়বে। সংবাদপত্রশিল্পকে বর্তমানে নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি হারে ৩ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, সংবাদপত্রশিল্প নিউজপ্রিন্ট আমদানিতে রেয়াতি হারে মাত্র ৩ শতাংশ আমদানি শুল্কসহ মোট ২৩ দশমিক ৪৫ শতাংশ শুল্ক-করাদি পরিশোধ করে থাকে।
এ ছাড়া কাগজের কাঁচামাল পাল্প তৈরির উপাদান বাঁশ আমদানিতে ১২ শতাংশ শুল্ক প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। প্রিন্টিং প্লেট আমদানির ওপর ৩ শতাংশ আমদানি শুল্ক ১২ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়।