পত্রিকার নিবন্ধন বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পত্রিকার নিবন্ধন বাতিলের প্রস্তাব নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে কোনো আলোচনা হয়নি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
এই সম্মেলন সামনে রেখে ঢাকার জেলা প্রশাসক পত্রিকা বাতিলের ক্ষমতা ডিসিদের হাতে দেওয়ার বিষয়ে লিখিত প্রস্তাব দিয়েছিলেন। আজ তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়ে এটি নিয়ে আলোচনা করার কথা ছিল।
এ ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকেরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে প্রস্তাব করে থাকেন। এ রকম প্রস্তাব এসেছে। তবে এ জায়গাটি সেই আলোচনার জায়গা নয়। এ নিয়ে আলোচনাও হয়নি।
বৈঠকে জেলা প্রশাসকেরা তথ্য অধিকার বাস্তবায়নে সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী। এ ছাড়া তাঁরা মাঠপর্যায়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের প্রস্তাব দেন।