পত্রিকার সম্পাদককে মারধরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক লোকালয় বার্তার সম্পাদককে মারধর ও পত্রিকাটির কার্যালয়ে ভাঙচুর করার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা সদরে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। বক্তারা বলেন, সংবাদপত্রের কার্যালয়ে হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে না। পুলিশ প্রশাসন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ১০ সেপ্টেম্বর রাতে একদল সন্ত্রাসী দৈনিক লোকালয় বার্তার কার্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলামকে মারধর ও কার্যালয়টি ভাঙচুর করে।