প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে দুই দিনব্যাপী পথ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর ভবন চত্বরে নাট্য সংগঠন সুনামগঞ্জ প্রসেনিয়ামের উদ্যোগে গত শুক্রবার ও গতকাল শনিবার এই উৎসব হয়। উৎসবে সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার সাতটি সংগঠন তাদের নাটক পরিবেশন করে। আয়োজক সূত্রে জানা যায়, সুনামগঞ্জ প্রসেনিয়াম তাদের ১১ বছরপূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করে। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা হৃদয় খান প্রমুখ।