পথ প্রদর্শন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে দিক-নির্দেশনা দিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কবিষয়ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটি গতকাল শনিবার থেকে ‘পথ প্রদর্শন’ নামে একটি কর্মসূচি শুরু করেছে। ছয় মাসব্যাপী কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজে পর্যায়ক্রমে অনুষ্ঠানের আয়োজন করা হবে। গতকাল বিকেল তিনটায় চুয়েট স্কুল অ্যান্ড কলেজে থেকে এই পথ প্রদর্শন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। কর্মসূচি সম্পর্কে ডিবেটিং সোসাইটির সভাপতি খায়রুল বাসার বলেন, ‘অনেকে বড় হয়ে প্রকৌশলী অথবা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। এসব ছাড়াও যে অনেক সম্মানজনক কাজ করার আছে, তাই আমরা শিক্ষার্থীদের বোঝাব।