পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারে সোনারগাঁও ক্রসিংয়ে অটোরিকশার ধাক্কায় গতকাল রোববার এক পথচারী নিহত হয়েছেন। পুলিশ জানায়, কারওয়ান বাজারে সোনারগাঁও ক্রসিংয়ে নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান। আগারগাঁও তালতলা এলাকায় তিনি থাকতেন, বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। গতকাল বেলা দুইটার দিকে সোনারগাঁও হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান। পরে তাঁর ভাই আবদুস সালাম এসে লাশ শনাক্ত করেন। এদিকে গতকাল রাতে রামপুরা সেতুর কাছে তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন।