পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলায় গতকাল মোটরসাইকেলের ধাক্কায় চাইহ্লাপ্রু মার্মা (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি পৌর এলাকার শিলেরতুয়া মার্মাপাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, চাইহ্লাপ্রু সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান।